ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১:৫১ অপরাহ্ন

লিগ্যাসি ফুটওয়্যারসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (২১ মে)  দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৪ টাকা ৫০ পয়সা  বা ৯.৮৫  শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা  বা ৮ দশমিক ৫৭ শতাংশ।

আর ৩০ পয়সা  বা ৮.৫৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনারগাঁও টেক্সটাইল ৮.০৪ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ৬.৬১ শতাংশ, ডেসকো ৬.৫৭ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৬.১৫ শতাংশ, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, হাইডেলবার্গ সিমেন্ট ৫.৮৪ শতাংশ ও পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫.৭১ শতাংশ দর বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ