ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১:৫২ অপরাহ্ন

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার ২৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২২ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের। এদিন কোম্পানিটির ৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোস্যাল ইসলামী ব্যাংক ৪ কোটি ৭৯ লাখ  টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় স্থানে রয়েছে।

ফাইন ফুডস ২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ৪৬ লাখ, ডিবিএইচ ১ কোটি ৪৩ লাখ, গ্রামীণফোন ১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ