পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংকটি ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ২২ মে নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিটির ১০ শতাংশ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৯ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠান হবে।



















