ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন

২৫৩ কোম্পানির দরপতন, কমেছে লেনদেনও

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার  মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৫৩টি বা ৬৩ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সূত্রে এ তথ্য জানা গেছে।


আজ ডিএসইতে ৫৪৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ৩৪ কোটি ২৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৮৪ কোটি ২ লাখ টাকার।

সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৯৫১ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১  হাজার ৮৩৩ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ ৯ পয়েন্ট কমেছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, দর কমেছে ২৫৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৮টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই প্রধান সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে  ১১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ ,