ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ২:১২ পূর্বাহ্ন

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে ছয়জন দগ্ধ

রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে ছয়জন দগ্ধ হয়েছেন। বাংলাদেশ মাঠ সংলগ্ন ফুটপাতের একটি দোকানে এ ঘটনা ঘটে।

সোমবার রাত ১০টার দিকে তাদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- দগ্ধরা হলেন- রিমঝিম (১৬), মেহেদী হাসান (২৫), সাগর (২৫), ইকবাল (৩৩), নয়ন (২৯) ও অপূর্ব (১৮)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিনতে রহমান বলেন, বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয়জনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে রিমঝিমের শরীরে বার্ন ইনজুরি, মেহেদী হাসানের শরীরের ১ শতাংশ, সাগরের ১১ শতাংশ, ইকবালের ২ শতাংশ, নয়নের ৭ শতাংশ অপূর্বর এক শতাংশ বার্ন হয়েছে। তাদের মধ্যে সাগরকে ভর্তি দেওয়া হয়েছে বাকিদের জরুরি বিভাগে অবজারবেশনে রাখা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ