পিক্সেল স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ১৬-এর প্রথম পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে গুগল।
পিক্সেল স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েড ১৬-এর প্রথম পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। গত বছরের নভেম্বরে ডেভেলপার প্রিভিউ প্রকাশ হওয়ার দুই মাস পর অ্যান্ড্রয়েড ১৬-এর পাবলিক বেটা (বেটা ১) চালু করল কোম্পানিটি।
পিক্সেল সিক্স, পিক্সেল সেভেন, পিক্সেল এইট ও পিক্সেল নাইন সিরিজের ফোন ও পিক্সেল ফোল্ড অথবা ট্যাবলেট ব্যবহারকারীরা বেটা প্রোগ্রামে সাইনআপ করতে পারবেন। এটি নতুন অ্যান্ড্রয়েড সংস্করণের ফিচারগুলোর প্রাথমিক ঝলক দেখার সুযোগ দেবে। খবর গিজমোচায়না


















