ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২:৫৫ অপরাহ্ন

 বিনিয়োগ ঝুঁকি কম যে ৫ খাতে

বিদায়ী সপ্তাহে (১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশি ০.০১ পয়েন্ট কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে কম বিনিয়োগ ঝুঁকি রয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এই খাতে পিই রেশিও ৩.২১ পয়েন্টে অবস্থান করছে।

দ্বিতীয় সর্বনিম্ন পিই রেশিও রয়েছে জ্বালানি-বিদ্যুৎ খাতে। গত সপ্তাহে জ্বালানি খাতের পিই রেশিও ৪.৩৭ পয়েন্ট অবস্থান করছে।

তৃতীয় সর্বনিম্ন পিই রেশি ব্যাংক খাতের। এই খাতের পিই রেশিও ৬.২৯ পয়েন্ট। তালিকার চতুর্থ স্থানে থাকা সেবা আবাসন খাতে পিই রেশি ১০.৮৪ পয়েন্ট।

এছাড়া পঞ্চম স্থানে থাকা প্রকৌশল খাতের পিই রেশিও ১০.৮৪ পয়েন্টে অবস্থান করছে।

বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারে পিই রেশিও যত কম বিনিয়োগ ঝুঁকিও ততো কমে। পাশাপাশি পিই রেশিও বাড়লে বিনিয়োগ ঝুঁকি বাড়ে। বিদায়ী সপ্তাহে পিই রেশিও যেহেতু কমেছে, শেয়ারে বিনিয়োগ ঝুঁকিও তেমনি কমেছে।

বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৩৭ পয়েন্ট। আর সপ্তাহ শেষে পিই রেশিও দাঁড়িয়েছে ৯.৩৬ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে দশমিক ০.০১ পয়েন্ট বা  দশমিক ১০ শতাংশ।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন