ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন

ল্যাপটপ দীর্ঘদিন নতুনের মতো রাখতে যা করবেন

ল্যাপটপের কর্মক্ষমতা দীর্ঘদিন ধরে বজায় রাখতে প্রয়োজন নিয়মিত পরিচর্যা ও সঠিক যত্ন। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে পাঁচ বছর পরও ল্যাপটপ থেকে নতুনের মতো অভিজ্ঞতা পাওয়া সম্ভব। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅব জানিয়েছে, কিছু কার্যকর টিপস মেনে চললে ল্যাপটপের কর্মক্ষমতা ও স্থায়িত্ব বাড়ানো যায়।

ল্যাপটপ পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ

ধুলাবালি ল্যাপটপের শত্রু। এটি ভেন্টিলেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত করে, ফলে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে কর্মক্ষমতা হারায়। এজন্য নিয়মিত ল্যাপটপ পরিষ্কার করা অত্যন্ত জরুরি।

  • নরম কাপড় হালকা ভিজিয়ে ডিসপ্লে মুছে শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করুন।
  • ব্লোয়ার দিয়ে পোর্ট ও ফাঁকা জায়গার ধুলাবালি পরিষ্কার করুন।
  • অভ্যন্তরীণ ধুলা পেশাদারদের দিয়ে সময়মতো পরিষ্কার করান।

হার্ডওয়্যার আপগ্রেড

সফটওয়্যারের উন্নতির সঙ্গে তাল মেলাতে র‍্যাম ও স্টোরেজ আপগ্রেড করুন।

  • এসএসডি হার্ড ড্রাইভ ইনস্টল করে দ্রুতগতির অভিজ্ঞতা পাবেন।
  • মাল্টিটাস্কিং সহজ করতে র‍্যাম বাড়ান।

ভাইরাস ও ম্যালওয়্যার থেকে সুরক্ষা

ল্যাপটপকে ভাইরাসমুক্ত রাখা কর্মক্ষমতা ধরে রাখার গুরুত্বপূর্ণ ধাপ।

  • বিশ্বস্ত অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে নিয়মিত স্ক্যান করুন।
  • উইন্ডোজ ব্যবহারকারীরা বিল্ট-ইন উইন্ডোজ ডিফেন্ডার ব্যবহার করতে পারেন।

স্টার্টআপ প্রোগ্রাম বন্ধ রাখুন

ল্যাপটপ দ্রুত চালু রাখতে স্টার্টআপ অ্যাপস বন্ধ রাখুন।

  • টাস্ক ম্যানেজার থেকে স্টার্টআপ সেকশনে গিয়ে অপ্রয়োজনীয় প্রোগ্রাম ডিজেবল করুন।

অতিরিক্ত গরম হওয়া এড়ান

ল্যাপটপের নিচে কুলিং প্যাড ব্যবহার করুন এবং ল্যাপটপ চালানোর সময় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন।

সঠিক যত্ন নিলে ল্যাপটপ দীর্ঘদিন নতুনের মতো কর্মক্ষম থাকবে। নিয়মিত পরিচর্যা আপনার ডিভাইসের কর্মদক্ষতা নিশ্চিত করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ