ল্যাপটপের কর্মক্ষমতা দীর্ঘদিন ধরে বজায় রাখতে প্রয়োজন নিয়মিত পরিচর্যা ও সঠিক যত্ন। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে পাঁচ বছর পরও ল্যাপটপ থেকে নতুনের মতো অভিজ্ঞতা পাওয়া সম্ভব। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅব জানিয়েছে, কিছু কার্যকর টিপস মেনে চললে ল্যাপটপের কর্মক্ষমতা ও স্থায়িত্ব বাড়ানো যায়।
ধুলাবালি ল্যাপটপের শত্রু। এটি ভেন্টিলেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত করে, ফলে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে কর্মক্ষমতা হারায়। এজন্য নিয়মিত ল্যাপটপ পরিষ্কার করা অত্যন্ত জরুরি।
সফটওয়্যারের উন্নতির সঙ্গে তাল মেলাতে র্যাম ও স্টোরেজ আপগ্রেড করুন।
ল্যাপটপকে ভাইরাসমুক্ত রাখা কর্মক্ষমতা ধরে রাখার গুরুত্বপূর্ণ ধাপ।
ল্যাপটপ দ্রুত চালু রাখতে স্টার্টআপ অ্যাপস বন্ধ রাখুন।
ল্যাপটপের নিচে কুলিং প্যাড ব্যবহার করুন এবং ল্যাপটপ চালানোর সময় পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন।
সঠিক যত্ন নিলে ল্যাপটপ দীর্ঘদিন নতুনের মতো কর্মক্ষম থাকবে। নিয়মিত পরিচর্যা আপনার ডিভাইসের কর্মদক্ষতা নিশ্চিত করবে।