ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন টিকা নির্দেশনা

২০২৫ সালে ওমরাহ পালনে সৌদি আরব যাত্রীদের জন্য ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করেছে। এ টিকাগুলো হলো মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার (পীত জ্বর), করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জা।

সোমবার সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে। এতে জানানো হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সৌদির স্বীকৃত টিকা দেশটিতে পৌঁছানোর আগে গ্রহণ করতে হবে।

টিকার বিস্তারিত নির্দেশনা

  • মেনিনগোকোকাল মেনিনজাইটিস, করোনা, এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা সব দেশের যাত্রীদের জন্য আবশ্যিক।
  • পোলিও টিকা বিশেষত পাকিস্তান, নাইজেরিয়া ও আফগানিস্তানের যাত্রীদের জন্য বাধ্যতামূলক।
  • ইয়েলো ফিভার টিকা অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য প্রযোজ্য।

পাশাপাশি, ধনুষ্টংকার, হামসহ অন্যান্য রোগের টিকার ডোজ সম্পন্ন করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

টিকা সনদ ও স্বাস্থ্য তথ্যের নির্দেশ

ওমরাহ যাত্রীদের টিকা গ্রহণের প্রমাণস্বরূপ সনদ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষত, যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের শারীরিক অবস্থা ও প্রয়োজনীয় ওষুধের তথ্যও সঙ্গে রাখতে বলা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের এই উদ্যোগের লক্ষ্য হলো ওমরাহ পালনকালে স্বাস্থ্যঝুঁকি কমিয়ে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা।

সূত্র: জিও নিউজ

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ