ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ৪:১৯ পূর্বাহ্ন

তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডে আগুন

রাজধানীর তেজগাঁওয়ে একটি ট্রাকস্ট্যান্ডে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার মো. শাহজাহান।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

তিনি আরও জানান, ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কথা জানাতে পারেননি তিনি।

এ ছাড়া, এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্যও দিতে পারেননি তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ