ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২:৩৩ অপরাহ্ন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কাজ সহজ করবে এই উইজেটগুলো

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে উইজেট ব্যবহার করে হোম স্ক্রিনেই দরকারি তথ্য ও টুলস সহজেই হাতের নাগালে রাখা যায়। ঘড়ি, আবহাওয়া আপডেট, ব্যাটারি স্ট্যাটাস, ফেভারিট কন্টাক্টস, ডিজিটাল ওয়েলবিং, এবং গুগল ম্যাপসের মতো উইজেট দৈনন্দিন কাজকে অনেক সহজ করে তোলে।

প্রয়োজনীয় উইজেটগুলো:

১. ঘড়ি ও আবহাওয়া:
হোম স্ক্রিনে ঘড়ি, তারিখ ও অ্যালার্ম একসঙ্গে দেখতে পারেন। আবহাওয়া উইজেটের মাধ্যমে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি জেনে নিন।

২. ব্যাটারি স্ট্যাটাস:
ফোন ও কানেক্টেড ডিভাইসগুলোর ব্যাটারি লেভেল এক জায়গায় দেখতে পারবেন।

৩. ডিরেক্ট ডায়াল ও ফেভারিট কন্টাক্টস:
গুগল কন্টাক্টসের ডিরেক্ট ডায়াল উইজেটের মাধ্যমে দ্রুত কল করুন। ফেভারিট কন্টাক্টসও সহজে দেখা সম্ভব।

৪. ডিজিটাল ওয়েলবিং:
আপনার স্মার্টফোন ব্যবহারের সময়, স্ক্রিন টাইম, এবং কোন অ্যাপে কত সময় ব্যয় করেছেন তা উইজেটের মাধ্যমে জানা যাবে।

৫. গুগল ম্যাপস নিয়ারবাই ট্রাফিক:
লাইভ ট্রাফিক আপডেট জানতে গুগল ম্যাপসের এই উইজেট ব্যবহার করুন।

৬. ডিভাইস কেয়ার:
স্টোরেজ এবং র‍্যামের অবস্থা জানার পাশাপাশি এক ক্লিকেই র‍্যাম অপটিমাইজ করা সম্ভব।

উইজেটগুলো ব্যবহার করলে অ্যাপে বারবার প্রবেশের ঝামেলা ছাড়াই স্মার্টফোনের কার্যক্ষমতা বাড়বে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ