ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ন

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে টকশোতে মেজর ডালিম: তুলে ধরলেন ৭১ ও ৭৫-এর বিতর্কিত প্রসঙ্গ

দীর্ঘদিন আড়ালে থাকার পর বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর বিক্রম) প্রকাশ্যে এসেছেন। রবিবার রাতে আমেরিকান প্রবাসী সাংবাদিক ইলিয়াসের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক টকশোতে তিনি মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার পেছনের কিছু বিতর্কিত দিক তুলে ধরেন।

লাইভে মেজর ডালিম বলেন, “মুক্তিযুদ্ধ শুধুমাত্র একটি সামরিক সংগ্রাম নয়; এটি একটি চলমান বিপ্লব। নতুন প্রজন্মকে বলব, তাদের বিজয় এখনও সম্পূর্ণ হয়নি। এটি অর্জন করতে সময় লাগবে।”

তিনি অভিযোগ করেন, “মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে বাংলাদেশকে ভারতের একটি করদরাজ্য বা অঙ্গরাজ্যে পরিণত করার ষড়যন্ত্র চলছিল। সাত দফার চুক্তিতে প্রভিশনাল গভর্নমেন্ট গঠনের সময় এই ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়।”

মেজর ডালিম আরও বলেন, “৭৫-এর ১৫ আগস্টের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মুক্তিযুদ্ধের সময়ই এর বীজ বোনা হয়েছিল। শেখ মুজিবুর রহমান সেনা অভ্যুত্থানের শিকার হন। বাকশালের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ তীব্র হয়ে উঠেছিল, যা মুজিব হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছে।”

জাতীয় সংগীত প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশের জাতীয় সংগীত ভিনদেশী রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্য কোনো দেশীয় কবির লেখা হওয়া উচিত ছিল। এটি একটি দুর্বল সাংস্কৃতিক সিদ্ধান্ত।”

মেজর ডালিমের এই বক্তব্য দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাসের নেপথ্য ঘটনার এমন বিতর্কিত উপস্থাপন নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ