ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ১৮৫টি বা ৪৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ শেয়ারটির দর ৩৭ টাকা ৩০ পয়সা বা ৮.৭৪ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে শেয়ারটি সর্বশেষ ৩৮৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ ইউনিটটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৪.৮৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৯ টাকা ৩০ পয়সা লেনদেন হয়।
দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ শেয়ারটির দর ৬ টাকা ৪০ পয়সা বা ৪.৬০ শতাংশ কমেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে- রূপালী লাইফ ইন্সুরেন্সের ৪.০৩ শতাংশ, কেয়া কসমেটিকসের ৩.৬৩ শতাংশ, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৩.৪৭ শতাংশ, বিডি থাই এ্যালুমিনিয়ামের ৩.২৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩.২২ শতাংশ, সূহৃদ ইন্ডাস্ট্রিজের ৩.০৭ শতাংশ এবং সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৩.০০ শতাংশ কমেছে।


















