ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২:৫৮ পূর্বাহ্ন

এসকে ট্রিমসের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি লোকসান করেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ৫১  পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ৯৬ পয়সা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন