ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ১:৫২ পূর্বাহ্ন

আরব আমিরাতে জাহাজ রপ্তানি করবে ওয়েস্টার্ন মেরিন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) জাহাজ রপ্তানি করতে যাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি সংযুক্ত আরব আমিরাতে ‘রায়ান’ নামে একটি জাহাজ রপ্তানি করতে যাচ্ছে। কোম্পানিটি আরো ৮টি জাহাজ রপ্তানির জন্য প্রস্তুত আছে। জাহাজগুলো ভবিষ্যতে রপ্তানির জন্য প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, প্রকৌশল খাতের কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২১,২০২২,২০২৩ ও ২০২৪  সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন