ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

১৮৪ কোম্পানির দরপতনেও সূচকের উত্থান

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৮৪ টি বা ৪৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে সামান্য লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৩৭৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৫০ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ৩৬ লাখ টাকার।

সোমবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২১৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৯ পয়েন্টে  অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির, দর কমেছে ১৮৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭১টির।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন