ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

জুট স্পিনার্সের লোকসান বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর,২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১০.৬৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৫.৫০ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ৫৯৮ টাকা ৫০ পয়সা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন