ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৫:২৯ পূর্বাহ্ন

শাকিব-রাফীর নতুন সিনেমা ‘তাণ্ডব’, আসছে ঈদে

ঢালিউডের সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় পরিচালক রায়হান রাফী আবারও জুটি বাঁধছেন নতুন সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে। তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক আলোড়ন তোলা ‘তুফান’ এর পর এবার অ্যাকশনধর্মী এই সিনেমা নিয়ে হাজির হবেন তারা।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন জানিয়েছেন, সিনেমাটির নাম ইতিমধ্যে নিবন্ধিত হয়েছে। যদিও এ বিষয়ে পরিচালক রায়হান রাফী আনুষ্ঠানিক ঘোষণা দিতে এখনো সময় নিচ্ছেন।

‘তাণ্ডব’ প্রযোজনা করছে আলফা আই-এসভিএফ বাংলাদেশ। সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে। শাকিব খানের ভক্তদের জন্য এটি হতে পারে আরেকটি ভিন্নধর্মী অ্যাকশন বিনোদন।

চলতি সপ্তাহেই সিনেমার বিস্তারিত ঘোষণা আসবে বলে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ