ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

লোকসান কাটিয়ে মুনাফায় দুলামিয়া কটন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং লিমিটেড ৩০ সেপ্টেম্বর,২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি মুনাফায় ফিরেছে।

সোমবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২১ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে পয়সা ২৬ লোকসান হয়েছিল।

আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস  ৩৯ টাকা ৮৭ পয়সা।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন