ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ন

মিশরের ঐতিহাসিক সৌন্দর্যে মুগ্ধ মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি মিশর সফর করেছেন। তার দ্বিতীয় চলচ্চিত্র *‘প্রিয় মালতী’* প্রিমিয়ার হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছোটবেলা থেকেই মিশর ভ্রমণের স্বপ্ন দেখতেন মেহজাবীন, আর এবার সেই স্বপ্নপূরণ হলো।

মিশর ভ্রমণ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেন। ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপ্সিয়ান সিভিলাইজেশনে (এনএমইসি) ঘুরে দেখা এবং বিখ্যাত মমি দেখার অভিজ্ঞতা তাকে মুগ্ধ করেছে। তিনি বলেন, *“মিশরের অবিশ্বাস্য ইতিহাস দেখার অভিজ্ঞতা আমার মনে চিরকাল প্রাণবন্ত হয়ে থাকবে। মিশর সত্যিই একটি জাদুকরী দেশ।”*

মেহজাবীন ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হয়ে শোবিজ জগতে পা রাখেন এবং এরপর থেকে টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন। *‘প্রিয় মালতী’* তার ক্যারিয়ারে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ