শীতকালের মৌসুমি ফল কমলালেবু। তবে শীত আসার আগেই কলকাতার আবহাওয়ায় কমলালেবু ফলিয়ে চমকে দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।
আগেও নিজের বাগানপ্রেমের জন্য আলোচিত হয়েছেন মিমি। আবাসনের বাগানে জামরুল কিংবা ফ্ল্যাটের ব্যালকনিতে নানা শাক চাষ করে ভক্তদের তাক লাগিয়েছেন তিনি। এবার সেই তালিকায় যোগ হলো কমলালেবু।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মিমি। সেখানে দেখা যায়, পুকুরপারের একটি গাছে ঝাঁকে ঝাঁকে কমলালেবু ধরেছে। কোনোটা পেকে গেছে, আবার কোনোটা পাক ধরার অপেক্ষায়।
আবহাওয়ার কারণে কলকাতায় কমলালেবু ফলানো বেশ চ্যালেঞ্জিং। কিন্তু মিমি তা সম্ভব করেছেন। শুধু কমলালেবু নয়, মিষ্টি কুলের গাছও নিজ হাতে রোপণ করেছেন। যদিও তাতে এখনও ফল ধরেনি, তবে মিমি বেশ আশাবাদী।
পরিবেশপ্রেমী মিমি ব্যস্ত শিডিউলের মাঝেও নিজের বাগান এবং দুই পোষ্য নিয়ে সময় কাটাতে পছন্দ করেন। এর আগেও কোভিডকালে জামরুল পাড়ার কিংবা জলপাইগুড়ির বাড়ির বাগানে কুল তোলার ভিডিও শেয়ার করে ভক্তদের মুগ্ধ করেছেন। এবার শীতের আগেই ‘কমলার জাদু’ দেখিয়ে তিনি আবারও আলোচনায়।



















