ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

মেসির সঙ্গে চুক্তি নবায়নের পথে ইন্টার মায়ামি

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। মায়ামির সঙ্গে তার আড়াই বছরের চুক্তি ২০২৫ সালের মৌসুম পর্যন্ত বহাল থাকার কথা। তবে ক্লাবটি চায় তারকা এই ফুটবলারের সঙ্গে চুক্তি নবায়ন করতে।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এবং আর্জেন্টাইন টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসিকে আরও এক বছরের জন্য দলে রাখার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। উভয় পক্ষ রাজি হলে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত মায়ামির হয়ে খেলবেন মেসি। চুক্তি এখনও চূড়ান্ত না হলেও, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

এদিকে, মায়ামির কোচ হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন হাভিয়ের মাচেরানো। মেসির সাবেক আর্জেন্টাইন সতীর্থ এবং বন্ধুর এই নিয়োগ মেসির চুক্তি নবায়নের ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।

২০২৬ সালের বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ সামনে রেখে স্কালোনির দলেও মেসির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টিও মেসির মায়ামিতে থাকার সম্ভাবনাকে আরও জোরালো করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ