ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের বিরুদ্ধে কড়া অভিযোগ আফ্রিদির

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারতের অবস্থান নিয়ে কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি। টুর্নামেন্টের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা চরমে পৌঁছেছে। কিন্তু দুই মাসের বেশি সময় বাকি থাকলেও, আইসিসি এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ আফ্রিদি অভিযোগ করে বলেছেন, বিসিসিআই খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অস্থির করে তুলছে। তিনি হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে সমর্থন করে বলেন, ‘বিসিসিআই খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ফেলেছে। হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে পূর্ণ সমর্থন করছি।’

আফ্রিদি আরও উল্লেখ করেন, পাকিস্তান এর আগেও পাঁচবার ভারত সফর করেছে, এমনকি মুম্বাই হামলার পরও। এখন আইসিসির উচিত নিরপেক্ষতা বজায় রেখে নিজের কর্তৃত্ব প্রমাণ করা।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নির্ধারণে দুই দেশের এই অচলাবস্থা বিশ্ব ক্রিকেটের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ