ঢাকা, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ৩:২১ অপরাহ্ন

পিগ বুচারিং কেলেঙ্কারি রুখতে ২০ লাখ অ্যাকাউন্ট ডিলিট করলো মেটা

অনলাইন প্রতারণা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে মেটা। পিগ বুচারিং কেলেঙ্কারি মোকাবিলায় এক ঝটকায় ২০ লাখেরও বেশি অ্যাকাউন্ট ডিলিট করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি।

পিগ বুচারিং হলো একটি অনলাইন প্রতারণার পদ্ধতি, যেখানে অপরাধীরা সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার নামে তাদের অর্থ হাতিয়ে নেয়। অপরিচিত ব্যক্তিদের বিশ্বাস অর্জন করে প্রতারকেরা ব্ল্যাকমেল, সাইবার হামলা কিংবা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে।

২০২৩ সালের এক রিপোর্ট অনুযায়ী, অন্তত ৩ লাখ মানুষ এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন এবং আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ বিলিয়ন ডলার। তদন্তে উঠে এসেছে, এই প্রতারণার পেছনে কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারের বিশাল একটি গ্রুপ সক্রিয়।

গত দুই বছর ধরে বিষয়টি নিয়ে কাজ করছে মেটা। বিভিন্ন স্বেচ্ছাসেবী ও আইনি সংস্থার সহযোগিতায় এই বিশাল নেটওয়ার্কের ওপর কড়াকড়ি আরোপ করে। শেষমেশ, ২০ লাখের বেশি অ্যাকাউন্ট ডিলিট করার মাধ্যমে এই কেলেঙ্কারি বন্ধে বড় পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

– অনলাইনে অপরিচিত ব্যক্তিকে ব্যক্তিগত তথ্য, ছবি বা ভিডিও পাঠানো থেকে বিরত থাকুন।
– সন্দেহজনক অ্যাকাউন্ট বা বার্তা পেলে দ্রুত রিপোর্ট করুন।
– প্রতারণার হাত থেকে বাঁচতে সতর্ক এবং সচেতন থাকুন।

অনলাইনে সুরক্ষিত থাকতে প্রয়োজন সচেতনতা ও সতর্কতা। মেটার এই পদক্ষেপ বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ