ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ৩:০৩ অপরাহ্ন

লভ্যাংশে সেরা মতিন স্পিনিং

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস। কোম্পানিটি তালিকাভুক্ত অন্য কোম্পানি থেকে লভ্যাংশ দেয়ার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। বস্ত্র খাতের বেশিরভাগ কোম্পানি যেখানে লোকসানে রয়েছে বা নামমাত্র লভ্যাংশ দিয়ে ক্যাটাগরি ধরে রেখেছে। যেখানে মতিন স্পিনিং ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শেয়ারহোল্ডারদের ৪০ ও ৫০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানায়, ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৬ টাকা ৩১ পয়সা। ২০২২ সালে কোম্পানিটির লভ্যাংশ ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫০ শতাংশে উন্নীত হয়। ওই বছরে কোম্পানিটির মুনাফা ৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০ টাকা ৭৯ পয়সায় উন্নীত হয়।

তবে ২০২৩ সালে কোম্পানিটির ব্যবসা কিছুটা খারাপ হওয়ায় কমেছে মুনাফা ও লভ্যাংশের পরিমাণ। ওই বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। আর শেয়ার প্রতি আয় হয়েছিল ৪ টাকা ৩৮ পয়সা।

৩০ জুন,২০২৪ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে কোম্পানির মুনাফা আগের বছর থেকে কমেছে।

তথ্য পরযালোলচনায় দেখা যায়, কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর থেকেই কোম্পানিটি শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিচ্ছে। ২০১৪ সাল থেকে ২০২০ সাল পরযন্ত কোম্পানিটি যথাক্রমে-২৫%,২৭ %, ২৩ %,১৫%,১৭%,১৫ % ও ২০২০ সালে ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, সর্বশেষ ১১ নভেম্বরের তথ্য অনুযায়ী মতিন স্পিনিং ডিএসইতে ৫৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হচ্ছে। পুঁজিবাজারে কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৯ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩২.৭২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৪.৭১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২২.৫৭ শতাংশ শেয়ার রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন