ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ২:২২ পূর্বাহ্ন

তিতাস গ্যাসের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

তিতাস গ্যাসের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানির প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ৭ টাকা ৫২ পয়সা লোকসান হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ১ টাকা ৬৭ পয়সা লোকসানের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

এছাড়া, ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) ৯৮ টাকা ১৫ পয়সা দাঁড়িয়েছে।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে, যার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন