সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৪৪ কোটি ৯২ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি ১১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
অগ্নি সিস্টেমসের ৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে ব্যাংক এশিয়ার ৪ কোটি ৯৯ লাখ, প্রগতি লাইফের ৩ কোটি ৮৭ লাখ, ন্যাশনাল ব্যাংকের ২ কোটি ৯১ লাখ, স্কয়ার ফার্মা ২ কোটি ৩০ লাখ, মিডল্যান্ড ব্যাংক ২ কোটি ২৯ লাখ, বীচ হ্যাচারি ২ কোটি ২ লাখ ও এনআরবিসি ব্যাংক ১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।



















