ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

এক নজরে হাজারের উপরে থাকা দামি ৫ শেয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূল্যের বা অতি মূল্যায়িত শেয়ার রয়েছে ৫ কোম্পানির। এই কোম্পানিগুলোর শেয়ার পুঁজিবাজারে হাজার টাকার উপরে লেনদেন হচ্ছে। এসব কোম্পানির বেশিরভাগ বহজাতিক বা মাল্টিন্যাশনাল কোম্পানি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- রেকিট বেনকিজার, ইউনিলিভার কনজিউমার, ম্যারিকো বাংলাদেশ, বার্জার পেইন্টস ওইস্টার্ণ লুব্রিকেন্টস লিমিটেড।

রেকিট বেনকিজার

পুঁজিবাজারে ওসুধ-রসায়ন খাতে তালিকাভুক্ত রেকিট বেনকিজার বর্তমানে ডিএসইতে ৪ হাজার ৭০৯ টাকা ১০ পয়সায় লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির দর ৩ হাজার ৭৯৯ টাকা থেকে ৫ হাজার ২৭১ টাকায় লেনদেন হয়।

২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫৫০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-জুন, ২৪) কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৬২ টাকা ২২ পয়সা।

ইউনিলিভার

খাদ্য ও আনুসঙ্গিক খাতের কোম্পানি ইউনিলিভার কনজিউমার বর্তমানে ডিএসইতে ২ হাজার ৬৯০ টাকায়  লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির দর ১ হাজার ৮০১ টাকা থেকে ৩ হাজার ৩৭০ টাকায় বৃদ্ধি পায়।

ম্যারিকো

ম্যারিকো বাংলাদেশ বর্তমানে ডিএসইতে ২ হাজার ২৮০ টাকায়  লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির দর ১ হাজার ৯৯০ টাকা থেকে ২ হাজার ৬৫৯ টাকায় বৃদ্ধি পায়।

সর্বশেষ হিসাববছরে ম্যারিকো ২০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। বর্তমানে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫৪ টাকা ৭৮ পয়সা।

ইস্টার্ণ লুব্রিকেন্টস

জ্বালানি-বিদ্যুৎ খাতের কোম্পানি ইস্টার্ণ লুব্রিকেন্টস  বর্তমানে ১ হাজার ৪৬৫ টাকা দরে লেনদেন হচ্ছে। হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির দর ১ হাজার ৩০২ টাকা ৬০ পয়সা থেকে ২ হাজার ৩৫১ টাকায় বৃদ্ধি পায়।

২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৭০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। তৃতীয় প্রান্তিকে (জুলাই,২৩-মার্চ,২৪) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ৮ টাকা ৩৯ পয়সা।

বার্জার পেইন্টস

বার্জার পেইন্টস ডিএসইতে বর্তমানে ১ হাজার ৭৭০ টাকায় লেনদেন হচ্ছে। গত ১ বছরে কোম্পানিটির দর ১ হাজার ৬১০ টাকা  থেকে ২ হাজার  টাকায় বৃদ্ধি পায়।

২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫০০  শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

উল্লেখ্য, কোম্পানিগুলো পুঁজিবাজারে এ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে। গত ৫ বছরের আর্থিক চিত্রে দেখা যায়, কোম্পানিগুলো ধারাহিকভাবে বড় অংকের লভ্যাংশ দেয় বিনিয়োগকারীদের এবং তাদের আয়ও ইতিবাচক।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন