ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) মহানগর সিনিয়র স্পেশাল জজকোর্ট এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা আরোপ করেন। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

তবে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দেশে আছেন, নাকি ইতোমধ্যে গোপনে দেশ ছেড়ে গেছেন- কোনো সূত্র থেকে তা নিশ্চিত হওয়া যায়নি। গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের ঠিক ২ দিন আগে তিনি কানাডা থেকে দেশে ফিরেছিলেন। গত ১০ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর শনিবার ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়ে তিনি বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

শিবলী রুবাইয়াতের ৫ বছর কার্যকালে খোদ নিয়ন্ত্রক সংস্থা বাজার কারসাজিকারী ও লুটেরাদের নিরাপদ প্রশ্রয়ের জায়গায় পরিণত হয়েছিল বলে আভিযোগ রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ