ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১:৫২ অপরাহ্ন

নাম পরিবর্তন করবে আইপিডিসি ফিন্যান্স

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফিন্যান্স লিমিটেড নাম পরিবর্তন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটির নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের পরিবর্তে আইপিডিসি ফিন্যান্স পিএলসি রাখবে। আগামী ১৪ অক্টোবর সোমবার থেকে কোম্পানিটির নতুন নামে লেনদেন করবে পুঁজিবাজারে।

নাম পরিবর্তন ছাড়া অন্যান্য বিষয় অপরিবর্তি থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন