শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটি নিদৃষ্ট সময় লভ্যাংশ বিতরণ না করায় ’এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ বুধবার (০৯ অক্টোবর) থেকে কোম্পানিটির লেনদেন ‘জেড’ ক্যাটাগরিতে হবে।
কোম্পানিটির ঘোষিত ৮০ শতাংশ লভ্যাংশ এখনো বণ্টন করা হয়নি। এর ফলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে ডিএসই কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠিয়েছে।
জেড ক্যাটাগরিতে স্থানান্তরের কারণে এ কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ না দিতে ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নির্দেশ দেওয়া হয়েছে।



















