ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২:২১ পূর্বাহ্ন

রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার (৬ অক্টোবর)  লেনদেনের শীর্ষ  কোম্পানির তালিকায় উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। কোম্পানির আজ ২৫ কোটি ৫৮ লাখ  টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার ৪ হাজার ৫২৭ বার হাতবদল হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১ হাজার ৩৭৪ বারে ১৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্রাক ব্যাংক ১২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোস্যাল ইসলামী ব্যাংক ১১ কোটি ৫৯ লাখ, টেকনো ড্রাগ ১০ কোটি ৮৬ লাখ, লাফার্জহোলসিম ৯ কোটি ৬৩ লাখ, গ্রামীণফোন ৯ কোটি ১৯ লাখ, ইবনে সিনা ৮ কোটি ৯৬ লাখ, অগ্নি সিস্টেমস ৮ কোটি ৬৩ লাখ, এমজেএলবিডি ৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন