ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৭:১৬ অপরাহ্ন

লভ্যাংশ বিতরণ করেছে ২ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের দুই কোম্পানি গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।

কোম্পানিগুলো হলো- মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ১৫ শতাংশ নগদ এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ১০ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন