ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ২:২৫ অপরাহ্ন

ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ লঙ্কান স্পিনার

আইসিসির দুর্নীতিবিরোধী একাধীক ধারা ভেঙে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রমা।

গত সোমবার জায়াবিক্রমাকে এই শাস্তি দেয় আইসিসি। দিনটি ছিল জায়াবিক্রমার ২৬তম জন্মদিন। এর দুই দিন পর আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

শাস্তি এক বছরের হলেও, এর শেষ ৬ মাস থাকছে স্থগিত। প্রথম ৬ মাসে নতুন করে আইসিসির নীতিমালা বিরোধী কিছু না করলে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

ফিক্সিংয়ের প্রাস্তাব লুকানো ও তথ্যপ্রমান মুছে ফেলার দায়ে এই শাস্তি পেলেন জয়াবিক্রমা।

গত অগাস্টে জায়াবিক্রমার বিপক্ষে দুর্নীতির অভিযোগ আনে আইসিসি। এর জবাবে নিজের অবস্থান জানানোর জন্য ১৪ দিন সময় পান তিনি। প্রাথমিকভাবে অস্বীকার করলেও পরে দায় স্বীকার করে নেন বাঁহাতি স্পিনার।

তার বিরুদ্ধে অভিযোগ- ২০২১ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জুয়ারির পক্ষ হয়ে অন্য এক ক্রিকেটারকে ফিক্সিংয়ে রাজি করানোর প্রস্তাব পেয়েও তা আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়া এবং প্রস্তাব আসার ক্ষুদে বার্তাগুলো মুছে ফেলে তদন্তে বাধা দেওয়া।

ঘটনার এখানেই শেষ নয়। তখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ স্পিনার জায়াবিক্রমাকে তার বন্ধু প্রস্তাব দেন যে, জাতীয় দলে সুযোগ পাওয়ার পর ছোট ছোট কিছু কাজ যেমন একটি ‘নো’ বল করলেও অনেক আয় করা সম্ভব। এই প্রস্তাবেও রাজি হননি জায়াবিক্রমা। তবে আবারও এন্টি করাপশন ইউনিটকে জানাতে ব্যর্থ হন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ