ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ২:২৫ অপরাহ্ন

৪৮ ঘণ্টা বন্ধ থাকবে তিতাসের প্রি-পেইড রিচার্জ সেবা

পেমেন্ট সার্ভারের কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য তিতাস গ্যাসের প্রি-পেইড রিচার্জ সেবা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে। আজ বুধবার (২ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, আগামী ৪ অক্টোবর রাত ১২টা থেকে ৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত (শুক্রবার ও শনিবার) মোট ৪৮ ঘণ্টা পেমেন্ট সার্ভারের কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য ‘উপায়’ এজেন্টের মাধ্যমে প্রি-পেইড গ্যাস কার্ড রিচার্জ সেবা বন্ধ থাকবে।

এতে বলা হয়, এ অবস্থায় প্রি-পেইড মিটারযুক্ত আবাসিক গ্রাহকগণকে গ্যাস কার্ড রিচার্জ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ