ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-মামুন

রাজধানীর খিলগাঁও থানার এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে সকাল ৮টার দিকে কারাগারে আটক দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ