ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

বিদায়ী সপ্তাহে (০৮ সেপ্টেম্বর-১২ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র জানায়, লিন্ডেবিডি প্রতিদিন গড়ে ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে অবস্থান করছে। যা ডিএসইতে মোট লেনদেনের ৫.২৮ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজ গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২১ কোটি ৭৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩ দশমিক ২৮ শতাংশ।

দ্য ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ২০ কোটি ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩ দশমিক ১১ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংকের ১৯ কোটি ৬৮ লাখ ৩০ হাজার টাকা, অগ্নি সিস্টেমসের ১৯ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ১৬ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা, গ্রামীণফোনের ১৫ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১৪ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকা, রাকমি ল্যাবরেটরিজের ১৪ কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকা এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১১ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ