ঢাকা, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩:১৩ পূর্বাহ্ন

তথ্য চুরি হওয়ার অভিযোগ নাকচ ভারতী এয়ারটেলের

সিস্টেম হ্যাকারদের অনুপ্রবেশ ও গ্রাহকদের তথ্য চুরির অভিযোগ নাকচ করে দিয়েছে ভারতী এয়ারটেল। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, ব্যান্ডটির সুনাম ক্ষুণ্ন করার জন্য একটি চক্র ভুয়া অভিযোগ করেছে।

কোম্পানির এক মুখপাত্র জানান, এয়ারটেলের গ্রাহকদের তথ্য চুরি হওয়ার বিষয়ে গুঞ্জন উঠেছে। তবে এ রকম কিছুই আসলে হয়নি। অভিযোগের বিষয়ে জানার পর পুরো বিষয়টি তদন্ত করা হয়েছে এবং এমন কোনো ঘটনার অস্তিত্ব পাওয়া যায়নি। কোনো হ্যাকার দল এখন পর্যন্ত সার্ভারে অনুপ্রবেশের মাধ্যমে তথ্য হাতিয়ে নেয়ার দাবিও করেনি। ইটি টেলিকম

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ