ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ৮:০৫ অপরাহ্ন

আবারও দেশে হিট অ্যালার্ট জারি

দেশের বেশকিছু জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। এই অবস্থায় আজ থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।

আজ সোমবার (২২ এপ্রিল) অধিদপ্তরের তাপপ্রবাহের সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ সোমবার (২২ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

উল্লেখ্য, এর আগে গত ১৯ এপ্রিল তীব্র তাপপ্রবাহের কারণে প্রথমবার মতো তিন দিনের হিট অ্যালার্ট জারি করে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ