ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে বারবার হামলা হয়েছে। সেটা মাথা রেখেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, সব অনুষ্ঠান স্থলে সিসি ক্যামেরা থাকবে। ড্রোন দিয়েও তদারকি করা হবে।
রমনা বটমূলের অনুষ্ঠান ঘিরে কোন ধরণের সুনির্দিষ্ট হামলার আশঙ্কা নেই।
তিনি বলেন, রমনা এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। ঢাকার কয়েকটি প্রবেশ স্থানে বিশেষ তল্লাশি করা হবে।
বটমূলে আগামীকাল বিকেল ৫ টায় পর্যন্ত সবাই প্রবেশ করতে পারবেন । এরপর কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। রমনার বটমূলে বিনামূল্য পানির ব্যবস্থার রেখেছে ডিএমপি।



















