ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

আজ পবিত্র শবে কদর

আজ শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। ইসলাম ধর্মে এ রাতের মহাত্য ও গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনে এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে। পবিত্র রমজান মাসের বিশেষ এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের সমান মর্যাদার।

বিশ্বব্যাপী মুসলিমরা কদরের রাতে ইবাদত বন্দেগিতে সময় কাটায়। আল্লাহর দরবারে প্রার্থনা, রোনাজারি, তাসবিহ-তাহলিল, কোরআন তেলাওয়াত ও নফল নামাজে মগ্ন হয়। আজ দিবাগত রাত গুরুগম্ভীর মর্যাদায় সারাদেশে শবে কদর পালিত হবে।

আগামীকাল রবিবার এ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। মুসলিম উম্মাহর জন্য রমজান অত্যন্ত কাঙ্খিত ও প্রাপ্তির মাস। এ মাসের শেষ দশকের বেজোর রাত্রিতে শবে কদর তালাশের নির্দেশনা রয়েছে ইসলামে। তবে সাতাশতম রজনি (২৬ রমজানের দিবাগত রাত) মহিমান্বিত এই রাত হওয়ার সম্ভাবন অধিক বেশি। সেজন্য সারা বিশ্বে এই রাতে বিশেষ গুরুত্বের সঙ্গে মুসলিমরা ইবাদতে মগ্ন হয়।

কদর শব্দটির এক অর্থ হচ্ছে সম্মান, মহিমান্বিত, যেহেতু এ রাতটি সম্মানিত রাত। এ রাতে আল্লাহ তা’আলার সম্মানিত ফেরেশতাগণ জিবরাঈলসহ জমিনে আগমন করেন। এ রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি ইবাদতের সওয়াব পাওয়া যায়। এই সম্মান ও মাহাত্ম্যের জন্যই এ রাতের নামকরণ করা হয়েছে লাইলাতুল কদর বা মহিমান্বিত রাত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ