ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ২:৪৭ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গতকাল শনিবার সন্ধ্যা থেকে ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, আজ রোববার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঢাকায় দমকা হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বৃদ্ধি পেতে পারে।

অপরদিকে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ