ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ন

মেট্রোরেল চলাচলের সময় বাড়ল

মেট্রোরেল রাত ৯টার পরেও চালানোর সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল বুধবার ১৬ রমজান থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক সাংবাদিকদের এ কথা জানান।

এমএএন ছিদ্দিক বলেন, আগামীকাল বুধবার থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। আর মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। তিনি বলেন, আগামীকাল থেকে পবিত্র ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সীমা এক ঘণ্টা বাড়বে। বাড়তি সময়ে আরো ১০টি ট্রেন চলাচল করবে। এতে দিনে মেট্রো চলাচলের মোটা সংখ্যা হবে ১৯৪ বার। সেই সময় যাত্রী চলাচল করতে পারবেন দিনে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ জন।

বর্তমানে মেট্রোরেল চলাচল করছে সকাল ৭টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত। পিক আওয়ারে (৭টা থেকে সাড়ে বেলা ১১টা এবং বেলা ২টা থেকে রাত ৮টা) প্রতি ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে। আর বেলা ১১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ারে ১২ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ