ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ৬:১৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। তবে আগুনে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৪ মার্চ) ভোর ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

তিনি জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের আড়াইহাজার, কাঞ্চন নদী, ডেমরা ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে আগুনে এখনো হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ