ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ২:১৮ অপরাহ্ন

ডিজি পদক পেলেন ১২০ র‍্যাব সদস্য

পেশাগত কাজে অসামান্য অবদানের জন্য র‍্যাবের মহাপরিচালক (ডিজি) পদক পেয়েছেন বাহিনীটির ১২০ সদস্য। সেবা ও সাহসিকতার জন্য তারা এ পদক অর্জন করেন।

বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদরদপ্তরের দরবার হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে ‘র‍্যাব মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানে তাদের এ পদক তুলে দেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

এর আগে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ৩৩ র‍্যাব সদস্যের পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক অনুদান তুলে দেন তিনি।

বুধবার (০৬ মার্চ) এলিট ফোর্স র‍্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ