ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ৮:৪২ অপরাহ্ন

জাপানে ভূমিকম্পে নিহত ৮, সতর্কতা প্রত্যাহার

জাপানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দেশটির ইশিকাওয়া অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে এখন পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ সুনামির সতর্কতাও প্রত্যাহার করেছে। ফলে এখন আর সুনামির শঙ্কা নেই জাপানে। এছাড়া ঘড়বাড়ি ভেঙে পড়ায় এবং সুনামির সতর্কতায় দেশটির উপকূলীয় অঞ্চলের হাজার হাজার বাসিন্দা তুলনামূলক উঁচু ও ফাঁকা জায়গায় রাত কাটিয়েছেন।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছে, তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চান যে, ভূমিকম্পের পর সাহায্যের কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ভূমিকম্পের পর অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেনাবাহিনীর উদ্ধার দলকে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। এছাড়া ভূমিকম্পের কারণে অনেক ভবস ধসে পড়েছে।

ফুমিও কিশিদা বলেন, প্রতিরক্ষা বাহিনীকে সামগ্রিক সহযোগিতার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ