ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৯:১৮ অপরাহ্ন

ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন পিটার হাস

ভারতে বড়দিনের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় রাষ্ট্রদূত পিটার হাস ভিস্তেরা এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বড়দিনের ছুটি কাটাতে সস্ত্রীক গত ২২ ডিসেম্বর ভারতে যান পিটার হাস। ভারতে যাওয়ার এক দিন আগে গত ২১ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।

প্রসঙ্গত, এর আগে গত ১৬ নভেম্বর ছুটি কাটাতে পিটার হাস শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। ১১ দিন ছুটি কাটিয়ে তিনি ঢাকায় ফেরেন ২৭ নভেম্বর।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ