ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগের নির্বাচনী গানের উদ্বোধন বিকেলে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী গান প্রকাশ পাবে শুক্রবার (২২ ডিসেম্বর)। গানের শিরোনাম- ‘বারবার দরকার, শেখ হাসিনার সরকার।’

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার বিকেল ৫টায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন বিল্ডিংয়ে অবস্থিত বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির অফিস কক্ষে উপ-কমিটির উদ্যোগে ‘নির্বাচনী গান’ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান প্রফেসর খন্দকার বজলুল হক। সূত্র- বাসস

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ