ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ৩:৩৫ পূর্বাহ্ন

মতিঝিলে বাসে আগুন

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনের দিকে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি কোন পরিবহনে আগুন লেগেছে তাও জানা যায়নি।

সোমবার দুপুর ৩টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পেছনে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ